ভারতে একাধিক সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ২০:২২আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০:২২

ভারতের বেশ কয়েকজন খ্যাতিনামা ও সুপরিচিত সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (০৩ অক্টোবর) সংবাদমাধ্যম নিউজক্লিকের অর্থায়ন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদের বাসা থেকে বেশ কয়েকটি ফোন ও ল্যাপটপ জব্দ করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তদন্তের কারণ জানতে চাইলে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নিউজক্লিকের বিরুদ্ধে চীন থেকে অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে সংবাদমাধ্যমটি এই অভিযোগ অস্বীকার করেছে। সমালোচকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী ও ভাষা সিং এবং জনপ্রিয় ব্যঙ্গশিল্পী সঞ্জয় রাজৌরা ও ইতিহাসবিদ সোহেল হাশমির বাড়িতে অভিযান চালানো হয়েছে। শুধু তাই নয়, তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

২০০৯ সালে যাত্রা শুরু করা নিউজক্লিক একটি স্বাধীন সংবাদ এবং চলমান ঘটনাবলীর ওয়েবসাইট। সংবাদমাধ্যমটি সরকারের সমালোচনাকারী হিসেবে পরিচিত। ২০২১ সালে ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগের আইন লঙ্ঘনের অভিযোগে কর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছিল।

মঙ্গলবার ৫টি শহরে শতাধিক স্থানে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংবাদমাধ্যমের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান এটি। বিরোধী নেতারা একে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের মিডিয়ার ওপর নতুন আক্রমণ বলে অভিহিত করেছেন। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সরকারের কোনও সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেছেন, তদন্তকারী সংস্থাগুলো নিজেদের দায়িত্ব পালন করছে।

পুলিশ এই তল্লাশির বিষয়ে এখনও কিছু বলেনি। তবে অভিসার শর্মা এক্সে (সাবেক টুইটার) বলেছেন, পুলিশ আমার ফোন ও ল্যাপটপ নিয়েছে। ভাষা সিংয়ের ফোনও জব্দ করেছে পুলিশ।

১ আগস্ট দিল্লি পুলিশের এফআইআরের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। দমনমূলক আইন ইউএপিএ ধারায় দায়ের করা মামলায় জামিন পাওয়া কঠিন।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান