৬.৩ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৯:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৯:১৫

শক্তিশালী ভূমিকম্পে শনিবার কেঁপে উঠেছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হন ৭৮ জনের বেশি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের কারণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। প্রথম কম্পনের কিছুক্ষণ পর আরও তিন দফা কেঁপে উঠে।

হেরাতের বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা তখন কর্মস্থলে ছিলাম। হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করে। মুহূর্তেই দেওয়ালের আস্তর ও কিছু কিছু জায়গা ভেঙে পড়ে।

তিনি আরও বলেন, আমি এখনও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি খুবই চিন্তিত, এটি ভয়াবহ ঘটনা।

এএফপিকে আফগান শিক্ষার্থী ইদ্রিস বলেছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। কখনও এমন ঘটনার মুখোমুখি হইনি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের হাসপাতালে ৭০ জনের বেশি আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কারও কারও অবস্থা জরুরি হওয়ায় নিহত আরও বাড়তে পারে।

গত বছরের জুন মাসেও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। ৫ দশমিক ৯ মাত্রার কম্পনে ১ হাজারের বেশি প্রাণহানি দেখেছে আফগানিস্তান।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম