ভারতে দশ দিন ধরে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:৩২

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি টানেলে আটকে পড়া শ্রমিকদের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। পাইপের ভিতর দিয়ে ক্যামেরা প্রবেশ করিয়ে আটকে পড়া শ্রমিকদের ছবি তোলা হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি ছয় ইঞ্চি ব্যাসের পাইপ আটকে পড়া শ্রমিকদের সামনে পর্যন্ত প্রবেশ করাতে সফল হন উদ্ধারকারীরা। ওই পাইপের ভেতর দিয়ে শ্রমিকদের কাছে খাবার পাঠানোর পাশাপাশি ক্যামেরাটিও পাঠানো হয়েছিল।

কর্তৃপক্ষের দেওয়া ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে আটকে পড়া প্রায় সকল শ্রমিককে হেলমেট এবং নির্মাণ শ্রমিকের জ্যাকেট পরা অবস্থায় টানেলের ভেতর দেখা গেছে।

ভিডিও ধারণের সময় এক উদ্ধারকর্মী শ্রমিকদের একে একে ক্যামেরার সামনে হাজির হয়ে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে বলেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিডিওটি একটি মেডিকেল এন্ডোস্কোপি ক্যামেরার মাধ্যমে ধারণ করা হয়েছে। ধ্বংস্তুপের মধ্যে দিয়ে ড্রিল করা প্রবেশ করানো ৬ ইঞ্চি ব্যাসের দ্বিতীয় পাইপলাইনটি দিয়ে ক্যামেরাটি শ্রমিকদের কাছে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেসকিউ কন্ট্রোল রুম কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভিডিও ক্লিপটিতে আটকে পড়া শ্রমিকদের দেখে সুস্থ আছেন বলে মনে হচ্ছে।

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলাকালীন সুরঙ্গ ধসে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। এরপর থেকে টানা দশদিন ধরে ধ্বংস্তুপের নিচে আটকা পড়ে আছেন তারা। তাদের উদ্ধারে বিশ্বের নামকরা উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

/এএকে/
সম্পর্কিত
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি