মহাকাশে স্পাই উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ০২:২২আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৪৮

মহাকাশে সামরিক স্পাই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে উত্তর কোরিয়া। বুধবার (২২ নভেম্বর) মধ্য রাতে প্রতিবেশি দেশগুলোর নিন্দা উপেক্ষা করেই এটি উৎক্ষেপণ করেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মালিগিয়ং-১ নামের এই সামরিক স্পাই উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। বার্তা সংস্থা জানিয়েছে, এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেক দিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

খবরে জানা গেছে, উপগ্রহটির উৎক্ষেপণ প্রত্যাশিত সময়ের আগেই করা হয়েছে। এই উৎক্ষেপণ বুধবার শুরু হয়ে ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন উপগ্রহ স্থাপন করা গেলে তা সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিমকে আগেভাগেই সতর্ক করবে। ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন।

জাপান বলছে, উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘ রেজ্যুলেশনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে উপগ্রহ উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা মনে করেন, উপগ্রহ উৎক্ষেপণের অজুহাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।

এদিকে, উৎক্ষেপণের পথে এগিয়ে গেলে সিউল পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের অপারেশন বিভাগের পরিচালক কাং হো-পিল।

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা এটিই প্রথম নয়; বরং এর আগেও চলতি বছরে আরও দুবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে পিয়ংইয়ং। এটি তাদের তৃতীয় উৎক্ষেপণ প্রচেষ্টা।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি