জাপান উপকূলে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২২:৩৯

জাপানের ইয়াকুশিমা দ্বীপ উপকূলে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উড়োজাহাজটিতে আটজন সেনা সদস্য ছিলেন। তবে তাদের সঙ্গে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

কোস্টগার্ডের মুখপাত্র কাজুও ওগাওয়া বলেছেন, দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি একটি অসপ্রে বিমান, যেটি একইসঙ্গে একটি হেলিকপ্টার এবং টার্বোপ্রপ ক্রাফট হিসেবে কাজ করে।

তিনি  বলেন, কাগোশিমার দক্ষিণে ইয়াকুশিমার দ্বীপে দুর্ঘটনাস্থল থেকে একটি জরুরি কল পাওয়া যায়। কলটি একটি মাছ ধরার নৌকা থেকে করা হয়।  

জাপানি সম্প্রচারমাধ্যম এমবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা বলছেন, সাগরে পড়ার সময় উড়োজাহাজটির বাম ইঞ্জিনে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি ইওয়াকুনি থেকে ওকিনাওয়ার দিকে যাচ্ছিল।

তবে এ দুর্ঘটনার বিষয়ে এখনও  কোনও মন্তব্য করেনি জাপানের মার্কিন সামরিক বাহিনী। অসপ্রে কোন মার্কিন ঘাঁটির উড়োজাহাজ ছিল তা এখনও স্পষ্ট নয়।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি