রুশ সেনাবাহিনীতে আরও ১,৭০,০০০ সেনা বাড়ালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০

রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করতে শুক্রবার (১ ডিসেম্বর) অতিরিক্ত এক লাখ ৭০ হাজার সেনা বাড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে দেশটির সেনাবাহিনীতে মোট সেনা সদস্যের সংখ্যা দাঁড়ালো ২২ লাখের বেশি। শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুসারে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর ১৩ লাখ ২০ হাজার সেনাসহ ২২ লাখ ৯ হাজার ১৩০ কর্মকর্তার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন।

স্বাক্ষর হওয়ার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে, গত জানুয়ারি থেকে কার্যকর একটি ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন, যেটিতে দেশটির সেনাবাহিনীতে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ সেনাসহ ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ কর্মকর্তা উল্লেখ ছিল।

পূর্ববর্তী ডিক্রির তুলনায় এ ডিক্রিতে শুধু সেনা সংখ্যাই বেড়েছে ১ লাখ ৬৯ হাজার ৩৭২ জন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, দেশটির সেনাবাহিনীতে আনুমানিক ১ লাখ ৭০ হাজার সেনা বাড়ানো হলেও তাদের নিয়োগে দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

দেশটিতে সেনা সদস্য বাড়ানোর জন্য ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ এবং ন্যাটোর সম্প্রসারণের উচ্চ হুমকিকে দায়ী করেছে রাশিয়া। তারা বলছে, ‘তাদেরকে সশস্ত্র যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করা হয়নি।’

সশস্ত্র বাহিনীর বৃদ্ধিকে ন্যাটোর আক্রমণাত্মক কর্মকাণ্ডের উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়।

/এএকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি