ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপির আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনায় ১১জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও ১২ জন। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার দেশটির পশ্চিম সুমাত্রা দ্বীপের ২ হাজার ৮৯১ মিটার চূড়ায় মাউন্ট মারাপি থেকে আকাশে ছাই উদগিরণ শুরুর মাধ্যমে অগ্ন্যুৎপাত শুরু হয়। 

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক বলেন, এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।  ১৪ জনকে  উদ্ধার করা হয়েছে, তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

রবিবারের অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ জুড়ে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়েছে। এতে করে গাড়ি এবং রাস্তাঘাট সব চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এই কারণে সোমবার উদ্ধারকর্মীদের কাজেও বেগ পেতে হচ্ছে। 

মারাপি হলো সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। ১৯৭৯ সালের এপ্রিলে সবচেয়ে মারাত্মক অগ্ন্যুৎপাত হয়েছিল মারাপিতে।  সেই সময় ৬০ জনের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের  ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা একটি নিয়মিত ব্যাপার। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৩০টির মতো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের