দিল্লিতে গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরামে সালমান এফ রহমান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরাম ২০২৩-এ বৈশ্বিক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে এই আয়োজন করেছে। ৭ তারিখ শুরু হওয়া সম্মেলন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

এই ফোরামের আলোচনার মূল বিষয়বস্তু ‘বহু-সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল’। ফোরামটির সভাপতিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন যাত্রার অনুপ্রেরণা’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন সালমান এফ রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালমান এফ রহমানকে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক অর্জন বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এর উদ্দেশ্য হলো বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করা যাতে অন্যান্য উন্নয়নশীল দেশকে আকৃষ্ট করে। আলোচনার পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন রহমান।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী