কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দুটি সামরিক ট্রাকে সন্ত্রাসী হামলা ও বন্দুকযুদ্ধে তিন সেনা নিহত ও অপর তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজৌরি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি এলাকার পুঞ্চ অঞ্চলে দুটি সামরিক ট্রাকে হামলা করে সন্ত্রাসীরা। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছিল। সন্ধ্যায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সেখানে বন্দুকযুদ্ধ চলছে।

গত মাসে রাজৌরির কালাকোটে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত হয়েছিলেন। গত কয়েক বছরে এই এলাকায় সেনাবাহিনীর ওপর একাধিক হামলা হয়েছে।

চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে দুটি হামলায় ১০ সেনা নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত অঞ্চলটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বেশি ছিল  না। গত দুই বছরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে  সেখানে ৩৫ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি