সন্তান জন্ম দিলেই ৭৫ হাজার ডলার!

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৪

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া। জন্মহার বাড়াতে কর্মীদের হাজার হাজার মার্কিন ডলার দিতে প্রস্তুত দেশটির এক কোম্পানি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের একটি নির্মাণ সংস্থা বুইয়ং গ্রুপ তাদের কর্মীদের প্রতিবার সন্তান জন্মের সময় ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালে ৭০টি শিশু জন্ম দানকারী কর্মীদের মোট ৫২ লাখ ৫০ হাজার ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।

কোম্পানির এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, সুবিধাটি নারী-পুরুষ উভয়েই পাবেন।

দক্ষিণ কোরিয়ায় ২০২২ সালে শিশু জন্মের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। এর আগের বছরে ছিল শূন্য দশমিক ৮১ শতাংশ।

সরকারি পরিসংখ্যানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ দেশটির জন্মহার শূন্য দশমিক ৬৫ এ নেমে আসবে ।

বুইয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং-কেউন

বুইয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং-কেউন বলেছেন, শিশু লালন-পালনে আর্থিক সংকট কমাতে কর্মীদের সরাসরি আর্থিক সহায়তার প্রস্তাব করেছে।

সোমবার কোম্পানির এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, তিন সন্তান জন্মদানকারী কর্মীকে তার প্রতিষ্ঠান ২ লাখ ২৫ হাজার ডলার দেবে। অথবা সরকার যদি তাদেরকে জমি দেয়, তাহলে তারা ওই কর্মীকে বাড়ি তৈরি করে দেবেন।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বুইয়ং গ্রুপটি এ পর্যন্ত ২৭০ হাজারের বেশি বাড়ি তৈরি করেছে।

জন্মহার বাড়াতে জনগণকে বিভিন্ন সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান। কিন্তু কেউই এখন পর্যন্ত বইয়ং গ্রুপের মতো সুবিধা দেয়নি।

/এস/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?