বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৮

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন কারাবন্দি ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফ বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন। তার দল জানিয়েছে, জয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিএমএল-এন-এর প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ লিখেছেন, গত রাতে সংবাদমাধ্যমের একাংশ ইচ্ছাকৃতভাবে মিথ্যা পরিস্থিতি তৈরি করেছে। কেন্দ্র ও পাঞ্জাবে একক বৃহত্তম দল হতে চলেছে পিএমএল-এন।

তিনি আরও লিখেছেন, কিছু ফল এখনও ঘোষণা করা হয়নি। চূড়ান্ত ফল ঘোষণার পরপরই নওয়াজ শফির দলের প্রধান কার্যালয়ে যাবেন বিজয় ভাষণ দেওয়ার জন্য। সঙ্গে থাকুন।  

অপর দিকে, পিএমএল-এন ইশাক দার বলেছেন, নির্বাচনে জয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীরা দলের সঙ্গে যোগাযোগ করছেন। সংবিধান মেনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তারা যে কোনও দলে যোগদান করবেন।

তিনি বলেছেন, আমরা কাউকে দলে যোগদানে বাধ্য করতে পারি না। যারা আগ্রহী তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি।

পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী বলেছেন, যদি স্বতন্ত্ররা কোনও দলে যোগদান না করেন তাহলে তারা সংরক্ষিত আসন হারাবেন। 

দার বলেছেন, নওয়াজ শরিফ বলেছেন যে, তার দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও অন্য দলগুলোর সঙ্গে কাজ করবে। কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনে আমরা আশাবাদী। অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে আমরা তা মেনে নেব।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৫টি আসনের মধ্যে ১৭৬টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ৭৪ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৪৯ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৩৯টি।

 

/এএ/
সম্পর্কিত
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি