সিইসির পদত্যাগ দাবি করলো ইমরানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত দলের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেছেন ব্যারিস্টার গহর খান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই নেতা গহর খান বলেন, আজ খান সাহেবের সঙ্গে বৈঠকের পর পিটিআই সিইসির পদত্যাগ দাবি করছে। একদিনও তার দায়িত্বে থাকার কোনও অধিকার নেই।

তিনি বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে আয়োজনে ব্যর্থ হয়েছেন সিইসি।

কোনও হস্তক্ষেপ ছাড়া নির্বাচনি অনিয়মের সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।

তিনি বলেছেন, আমরা জনগণের ম্যান্ডেট অনুসারে নির্বাচনের ফলাফল চাই।

নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০টির বেশি আসনে জয়ী হয়েছেন। সম্প্রতি দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সংরক্ষিত আসন পাওয়ার জন্য তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) দলে যোগ দেবেন। পার্লামেন্টারি কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে দল হিসেবে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের পিটিআই। তাদের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দল দুটির নেতৃত্বে ছয়টি দল জোট সরকার গঠনে সম্মতির কথা ঘোষণা দিয়েছে। তবে সরকার গঠন নিয়ে এখনও দুই দলের মধ্যে আলোচনা চলছে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম