পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের অধিবেশন কাল

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল। স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

আজ বুধবার পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান প্রাদেশিক পরিষদের নতুন অধিবেশন আহ্বান করেছেন।  ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি পাকিস্তানের ৫টি প্রাদেশিক পরিষদেও ভোট হয়েছিল। এই ৫টি প্রদেশের মধ্যে পাঞ্জাবেই প্রথম অধিবেশন আহ্বান করা হলো।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশটির ১৮ তম এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বিদায়ী স্পিকার সিবতাইন খান।

লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচিত সদস্যদের সংসদীয় বৈঠকের একদিন পরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনের এ ঘোষণা আসে। 

দলীয় সূত্র থেকে জানা যায়, সভায় ২১৮ জন সদস্য অংশ নিয়েছিলেন যার মধ্যে পিএমএল-এনের ১৩৭ জন সদস্য। এই প্রদেশেই সবচেয়ে বেশি আসন পেয়েছে পিএমএল-এন। সংরক্ষিত আসনের জন্য মনোনীত ৫৮ জন নারী ও ২২ স্বতন্ত্র সদস্য উপস্থিত ছিলেন। সরকার গঠনের জন্য পিএমএল-এনের ১৮৬ সদস্যের প্রয়োজন ছিল।

এরই মধ্যে প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মরিয়ম নওয়াজ। ক্ষমতায় গেলে তিনিই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী