বৃষ্টি ও ভূমিধসে অচল পাকিস্তানের তিন প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১১:৫৮আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৫৮

ভারী বৃষ্টি ও তুষারপাতে অচল হয়ে পড়েছে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশিরভাগ এলাকা। শনিবার দ্বিতীয় দিনের তুষারপাতে খাইবার পাকতুনখোয়ায় অন্তত ২২ জন মারা গেছে। রবিবার (৩ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।  

শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত ও তুষারপাত হচ্ছে পাকিস্তানের তিন প্রদেশসহ বেশ কয়েকটি এলাকায়। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মানুষের জীবনযাত্রা।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আরও বেশ কয়েকটি রাস্তা।

শনিবার দ্বিতীয় দিনের বৃষ্টিতে প্রায় তলিয়ে গেছে খাইবার পাকতুনখোয়ার বেশিরভাগ অঞ্চল। মারা গেছে অন্তত ২২ জন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। বিপুল সংখ্যক মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় বা উঁচু স্থানে অবস্থান নিয়েছে।   

প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ ও গিলগিট এবং স্কারদু শহরে অভ্যন্তরীন ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারী বৃষ্টিপাত হয়েছে, যখন ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোশকি এবং চাগাই জেলা প্রদেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গিলগিট-বালতিস্তানের দিকে যাওয়া বা সেখান থেকে আসা পরিবার, রোগী এবং শিশু সহ হাজারো যাত্রী বিভিন্ন এলাকায় আটকা পড়েছে। কারণ এই প্রদেশের বেশিরভাগ রাস্তাই ডুবে গেছে। অথবা ভূমিধসের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

স্কারদু, শিগার, খারমং এবং ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব এলাকায় ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে এবং তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে।

এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রবিবার পর্যন্ত এসব অঞ্চলজুড়ে আরও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের