পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৫:৫২আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯:৪৭

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। রবিবার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম-ডন এ খবর জানিয়েছে।

নির্বাচিত হওয়ার পর, পার্লামেন্টে বিজয়ী ভাষণ দেন শাহবাজ। এসময় তিনি বলেন, তার আগামীর পথ চলা কঠিন তবে অসম্ভব নয়। জয়ের পর, পাকিস্তানের অর্থনীতি এগিয়ে নিতে দেশের পাঁচ লাখ তরুণ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া, পাকিস্তানে ক্রমবর্ধমান ঋণ সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বিজয়ী ভাষণে তিনি দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানেরও ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী ঘোষণার পর বড় ভাই নওয়াজ শরিফকে জড়িয়ে ধরেন শাহবাজ।

পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদ প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করে তার মুক্তির দাবি জানানোর পর, ব্যাপক হই-হট্টগোলের মধ্যেই দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়।

জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ পর অবশেষে একটি জোট সরকার গঠন করতে সক্ষম হলো পাকিস্তান।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী