হংকংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে কাঁচের বোতলে রাখা দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) খালি ওই অ্যাপার্টমেন্টটি পরিষ্কার করতে যান এক পরিচ্ছন্নতাকর্মী। তখন লিভিং রুমে কাছের দুটি বোতলে রাখা দুটি ছেলে শিশুর মরদেহ দেখতে পান তিনি। হংকংয়ের সম্প্রচারমাধ্যম আরটিএইচকের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

আরটিএইচকে জানিয়েছে, মৃতদেহগুলো ‘তরলে পদার্থে ভিজিয়ে বোতলে রাখা হয়েছিল।’

এ ঘটনায় এক পুরুষ ও এক নারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে শিশুদ্বয়ের বাবা-মা বলে ধারণা করা হচ্ছে।

নিউ টেরিটরি উত্তর বিভাগের প্রধান পরিদর্শক আউ ইয়েং টাক সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ সেন্টিমিটার (১ ফুট) লম্বা বোতলগুলোতে শিশুদের মরদেহ রাখা ছিল। তবে মৃতদেহগুলোতে আঘাতের কোনও চিহ্ন ছিল না।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে শিশুদের বয়স নির্ণয় করা এবং তারা জন্মের সময় মারা গেছে কিনা সেসব তথ্য জানা যাবে।

অবৈধভাবে মৃতদেহ নিষ্পত্তি করার সন্দেহে ২৪ বছর বয়সী এক পুরুষ এবং ২২ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।

আউ ইয়েং বলেছেন, আটককৃতরা ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন। তাদেরকে দম্পতি হিসেবে ধারণা করা হচ্ছে। ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর বাড়িওয়ালা শুক্রবার অ্যাপার্টমেন্টটিতে পরিচ্ছন্নতাকারীকে পাঠিয়েছিলেন। এরপরই এই ঘটনাটি সামনে আসে।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী