দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২০:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:০০

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দ্বিতীয় মেয়াদে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। দেশটির নির্বাচনি প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তবে জারদারি পুনর্মিলনে ভূমিকা রাখার জন্য সুপরিচিত। ক্ষমতাসীন জোট সরকারের অংশীদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।  

প্রেসিডেন্ট হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব পালন করবেন। দেশটি পরিচালনায় সেনাবাহিনী সব সময় ভূমিকা পালন করে আসছে।

টেলিভিশনে প্রচারিত সরাসরি অনুষ্ঠানে প্রিসাইডিং কর্মকর্তা বিচারপতি আমির ফারুক জারদারিকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন।  

পার্লামেন্টের এক বিবৃতি অনুসারে, জারদারি পেয়েছেন ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কারাবন্দি নেতা ইমরান খানের দলের মনোনীত প্রার্থী মেহমুদ খান আছাকজাই। তিনি পেয়েছেন ১৮১ ভোট।

পাকিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চ কক্ষ ও চারটি প্রাদেশিক পরিষদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।  

দেশটির সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি। ২০০৭ সালের ডিসেম্বরে এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির নিহত হয়েছিলেন। এরপর রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নিয়ন্ত্রণ নেন জারদারি।

২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালে ২০১১ সালে মার্কিন স্পেশাল ফোর্স পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পায় এবং হত্যা করে।

নব্বই দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি দুর্নীতির অভিযোগে ১১ কারাগারে ছিলেন। যদিও তা আদালতে কখনও প্রমাণিত হয়নি। জারদারি ও তার দল দাবি করে আসছে, সেনাবাহিনীর সমর্থিত রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। যদিও সেনাবাহিনী এমন অভিযোগ করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম