চীনা সামরিক প্রতিনিধি দলের মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল সফর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ২১:০৭আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১:১১

মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল সফর করেছে চীনের একটি সামরিক প্রতিনিধি দল। বুধবার (১৩ মার্চ) এই সফরের কথা জানিয়েছে বেইজিং। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতেই দেশ তিনটি সফর করে দলটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। 

বেইজিং জানিয়েছে, এই সফরে মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেছে চীনের সামরিক প্রতিনিধি দল। পরে দলটি ৪-১৩ মার্চ শ্রীলঙ্কা ও নেপাল সফর করে। 

চীনা সামরিক বাহিনী তার অফিসিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, তিন দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‌দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের ওপর জোর দিয়েছে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের কর্মকর্তাদের প্রতিনিধি দল। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও সংশ্লিষ্ট দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা সমৃদ্ধ করার ঐকমত্যে পৌঁছেছে।

ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কায় প্রভাব নিয়ে সন্দেহ করছে ভারত। দক্ষিণ এশীয় দ্বীপ দেশ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক শিপিং রুটে অবস্থিত।

এদিকে, নেপালের সঙ্গেও সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে চীন। কৌশলগত প্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করার জন্য দক্ষিণ এশিয়ায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে দেশটি।

গত সপ্তাহে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে