পাকিস্তানের সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২১:১৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। ওই হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) খবরটি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আইএসপিআর বলেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী ওই এলাকার নিরাপত্তা চৌকিতে প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক দল সন্ত্রাসী। এরপর সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় ওই ভবনের একটি অংশ ধসে পড়ে পাঁচ সেনা নিহত হন।

আইএসপিআর আরও জানিয়েছে, ওই সময় হামলাকারীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল কাশিফ। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এসময় আরও দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাশিফ আলী (৩৯) এবং ক্যাপ্টেন মুহাম্মদ আহমেদ বদর (২৩)। ঘটনার পর ওই এলাকায় এখনও অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। 

আইএসপিআরের তথ্য অনুসারে, এই মাসের শুরুতে উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে।

হামলার জন্য কারা দায়ী তা জানায়নি সামরিক বাহিনী। তবে নবগঠিত গোষ্ঠী, জইশ-ই-ফুরসান-ই-মুহাম্মদ এর দায় স্বীকার করেছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ডেরা ইসমাইল খানের দারাবান এলাকায় সেনাবাহিনীর একটি কম্পাউন্ডে হামলা চালায় তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)-এর জঙ্গিরা। ওই হামলায় ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি সেনা।

হামলার নিন্দা জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।  

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম