ইন্দোনেশিয়া উপকূলে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৭:০০আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:০৩

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে রোহিঙ্গাদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে গেছে। বুধবার (২০ মার্চ) প্রদেশটির কুয়ালা বুবোন সৈকত উপকূলরেখা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে ছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তবে স্থানীয় জেলেরা নৌকাটির ছয় শরণার্থীকে উদ্ধার করে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছেন বলে জানা গেছে।

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নির্মম অত্যাচার থেকে বাঁচতে ২০১৭ সালে ৭ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এর আগে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে জনাকীর্ণ শিবির থেকে পালিয়ে ইন্দোনেশিয়াসহ এর প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে। ফলে সেখানে নভেম্বর থেকে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর প্রায় ৪ হাজার ৫০০ রোহিঙ্গা নৌকায় করে তাদের মাতৃভূমি মিয়ানমার এবং প্রতিবেশি বাংলাদেশে শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছে। তাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। তাদের মধ্যে ৫৬৯ জন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দেওয়ার সময় মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এটি ২০১৪ সালের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি