কিমের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক নিয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ১১:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:৪৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ বিষয়ে জাপানের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন উত্তর কোরিয়ার এই নেতা। সোমবার (২৫ মার্চ) কিমের বোন এবং জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ এই খবর জানিয়েছে।

কিম ইয়ো জং বলেন, ওই প্রস্তাবে কিশিদা শিগগিরই কিম জং উনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত করার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে কি-না তা জাপানের উপর নির্ভর করছে। কেননা, কিশিদা যদি উত্তর কোরিয়ার জাপানি নাগরিকদের কথিত অতীত অপহরণের ইস্যুটি সমাধানের বিষয়ে আগের অবস্থানেই অটল থাকেন, তবে তিনি যে শুধু জনপ্রিয়তা বাড়ানোর লক্ষে এই আলোচনা চালিয়ে যেতে চান তা বলার আর অবকাশ থাকবে না।

কিছু বিশেষজ্ঞ বলেছেন, ত্রিপাক্ষিক টোকিও-সিউল-ওয়াশিংটন নিরাপত্তা অংশীদারিত্বকে দুর্বল করার লক্ষ্যে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে উত্তর কোরিয়া। অন্যদিকে, কিশিদাও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জাপানে নিজের জনপ্রিয়তা আরও বাড়াতে চান।

২০২২ সাল থেকে উত্তর কোরিয়ার উস্কানিমূলক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া এবং জাপানের সঙ্গে ত্রিপাক্ষিক মহড়া প্রসারিত করছে।

এর আগে, সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কিম জং উনের একটি ছবি প্রকাশ করেছিল। ছবিটি তোলার সময় কিম একটি ট্যাঙ্ক মহড়া তত্ত্বাবধান করছিরেন এবং সাঁজোয়া বাহিনীকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করতে উৎসাহ দিয়েছিলেন।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান