অরুণাচল প্রদেশের ৩০টি স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২১:০০আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২১:০০

ভারতের উত্তর-পূর্ব হিমালয় রাজ্য অরুণাচল প্রদেশের প্রায় ৩০টি স্থানের চীনা নামকরণকে প্রত্যাখ্যান করেছে ভারত। মঙ্গলবার (২ মার্চ) এই ঘোষণা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এসময় চীনের এমন পদক্ষেপকে ‘বুদ্ধিহীন’ বলে অভিহিত করে সীমান্ত এই প্রদেশটিকে ভারতের একটি ‘অবিচ্ছেদ্য’ অংশ বলে পুনরায় নিশ্চিত করেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অরুণাচল প্রদেশ চীনে জাংনান নামে পরিচিত। এটি দক্ষিণ তিব্বতের একটি অংশ বলে দাবি করে চীনা কর্তৃপক্ষ। তবে দেশটির এমন দাবি বারবার প্রত্যাখান করেছে ভারত। গত বছর চীন একইভাবে রাজ্যটির ১১টি স্থানের নামকে চীনাকরণ করার মাধ্যমে উত্তেজনা বাড়িয়েছিল।

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশি দুই দেশ ভারত ও চীন। ২০২২ সালের ডিসেম্বরে এই রাজ্যে তাদের বিতর্কিত সীমান্তে ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হয়েছিল উভয় দেশের সেনারা। পরে ব্যাপক সামরিক ও কূটনৈতিক আলোচনার পর সীমান্তে উত্তেজনা কমে।

শনিবার একটি বিবৃতিতে চীন বলেছে, ‘জাতীয় পরিষদের স্থানের নাম ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম অনুসারে’ দক্ষিণ তিব্বতের প্রায় ৩০টি স্থানের নাম পরিবর্তন করেছে তারা।

মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেছেন, ‘আরোপিত নামগুলো বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং সর্বদাই ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে।’

এর আগে, সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সাংবাদিকদের বলেছিলেন, ‘নাম পরিবর্তন করে কিছুই হবে না”।’

তিনি বলেছিলেন, ‘আপনার বাড়ির নাম যদি আমি পরিবর্তন করে দেই তবে কি তা আমার বাড়ি হয়ে যাবে?’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম