চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ২০:০৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২০:০৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শিগগিরই বৈঠক করবেন। বুধবার (৩ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে জাখারোভা বলেছেন, ল্যাভরভ ও ওয়াং ইউক্রেন ও এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া তাদের আলোচনায় আরও কিছু ইস্যু থাকবে।

মে মাসে চীন সফর করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে ধারণা করা হচ্ছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই সফরের প্রস্তুতিও অন্তর্ভুক্ত থাকবে।

গত মাসে পাঁচটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন পুতিন। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটিই হতে পারে পুতিনের প্রথম বিদেশ সফর।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম