ভারতীয় মন্ত্রীর উসকানিমূলক মন্তব্যের নিন্দা জানিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৯:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:১৭

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের করা উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে নির্বিচারে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডে ভারতের প্রস্তুতির কথা স্পষ্টভাবে নিন্দনীয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে ভারত সরকার। বিদেশের মাটিতে বাস করা সন্ত্রাসী নির্মূলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এমন অভিযান চালিয়েছে দিল্লি। এই প্রতিবেদনের বিষয়ে শুক্রবার এক সংবাদমাধ্যমকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সন্ত্রাসীরা যদি পাকিস্তানে পালিয়ে যায়, পাকিস্তানে ঢুকে তাদের হত্যা করা হবে।

তার এই মন্তব্যেরই প্রতিবাদ করে পাকিস্তান।

চলতি ছরের শুরুতে পাকিস্তান অভিযোগ করেছিল, দেশের মাটিতে তার দুই নাগরিককে হত্যার সাথে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

ওই সময় ভারত একে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ প্রচারণা বলে আখ্যা দিয়েছিল।

তবে গত বছর ওইসব দেশে মানুষ হত্যা বা হত্যার চেষ্টার অভিযোগে ভারতকে অভিযুক্ত করেছিল কানাডা ও যুক্তরাষ্ট্র। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম