এক ইসরায়েলির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১১:৪৪ আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১১:৪৪

ইসরায়েলি ব্যক্তি শালোম আভিতানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ এনেছেন মালয়েশিয়ার একটি আদালত। শুক্রবার (১২ এপ্রিল) তার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত জানিয়েছে, শালোম আভিতানের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই ছয়টি হ্যান্ডগান পাচার এবং চারটি বাক্স গোলাবারুদ রাখার অভিযোগ রয়েছে। কিন্তু শালোম বলছেন, তিনি দোষী নন।

ফরাসি পাসপোর্টে নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের দুই সপ্তাহ পর ২৭শে মার্চ অভিতানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ বলেছে, মনে হচ্ছে, মোসাদের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে। তাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, আভিতান একটি সংগঠিত অপরাধ গ্রুপের সদস্য। প্রতিদ্বন্দ্বী গ্যাং নেতাকে আক্রমণ করার পরিকল্পনা করছিল।

মালয়েশিয়ার এক দম্পতির বিরুদ্ধে আভিতানকে অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তদন্তের সঙ্গে জড়িত দুই তুর্কি নাগরিকসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই মালয়েশিয়ার। তাই গাজা যুদ্ধের স্পষ্টভাবে সমালোচনা করে এই দেশ।

/এসএইচএম/
সম্পর্কিত
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
সর্বশেষ খবর
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর