ইউক্রেনে শান্তি মিশন, চীন সফরে হাঙ্গেরির ওরবান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৩:৪৮আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৬:৫২

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ জুলাই) তারা এই বৈঠক  করেন। ইউক্রেনে শান্তি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার কয়েক দিন পর বৈঠকটি অনুষ্ঠিত হলো। ওরবানে এই শান্তি  মিশন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওরবান ও শি বেইজিংয়ের দিয়াওইউটাই রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক করেন।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা চীন গত মে মাসে ব্রাজিলের সঙ্গে মিলিতভাবে একটি ছয় দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে। অন্যদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ইউরোপীয় ইউনিয়নের ঘূর্ণায়মান সভাপতিত্ব গ্রহণের পর থেকে ‘শান্তি মিশন’ শুরু করেছেন।

বেইজিংয়ে পৌঁছানোর পর ওরবান তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘শান্তি মিশন ৩.০। 

তিনি এই সফরের আগে জেলেনস্কির সঙ্গে কিয়েভে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে তিনি ক্রেমলিনে গিয়েছিলেন, যা তার মিত্রদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

ওরবান এক্স-এ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি স্থাপনে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি।

হাঙ্গেরির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমটিআই লিখেছে, শি-কে ওরবান বলেছেন, হাঙ্গেরির প্রতিবেশী দেশটির সংঘাতের বিষয়ে আপনার শান্তি উদ্যোগকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। বিশ্বে শান্তি আনতে চীনের প্রচেষ্টা হাঙ্গেরিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউক্রেনে পশ্চিমা সামরিক সহযোগিতার সমালোচক ওরবান। শি ও পুতিনের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে অন্যতম তিনি। তার চীন সফরটি একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের কয়েক দিন আগে অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রতি জোটের আরও সমর্থন দেওয়ার বিষয়টি আলোচিত হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে