জান্তা সরকারের সামরিক কর্মকর্তাদের আটক করেছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৪:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪:৫২

মিয়ানমারে চীনা সীমান্তের কাছে জান্তা সরকারের একটি প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সোমবার (৫ আগস্ট) সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, এরপর পরই প্রধান আঞ্চলিক ওই সেনা দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাদেরকে আটক করেছে বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাও মিন তুন আরও জানিয়েছেন,  অবরুদ্ধ উত্তরপূর্ব আঞ্চলিক কমান্ডের অসংখ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অক্ষম হয়েছেন তারা।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি অডিও বার্তায় তিনি বলেন, তাদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আটক করা হয়েছে। তাদের সেনারা পরিস্থিতি যাচাই করার জন্য কাজ করছে।

গত ২৫ জুলাই বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) দাবি করে, লাশিও শহরের সামরিক ঘাঁটিটি দখল করেছে তারা। শনিবার ঘাঁটিটিতে তাদের সেনাসহ ছবিও পোস্ট করেছে তারা। তবে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই শহর এবং এর আশেপাশে তীব্র লড়াই চলছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুস্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে জান্তা সরকার। তারপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে বিদ্রোহীরা।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি