প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করবে রাশিয়া ও ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ২১:৩০আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১:৩০

প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া ও ইন্দোনেশিয়া। আগামী নভেম্বরে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ অক্টোবর) পূর্ব দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির সঙ্গে একটি সাক্ষাৎকারে সের্গেই টলচেনভ বলেছেন, ‘নভেম্বরে প্যাসিফিক ফ্লিট থেকে একদল জাহাজ সুরাবায়া বন্দরে একটি বন্ধুত্বপূর্ণ সফর করবে। সেগুলো হবে আমাদের তিনটি আধুনিক যুদ্ধজাহাজ। আমাদের বিভিন্ন জাহাজের এ ধরনের পরিদর্শন প্রায় প্রতি বছরই হয়ে থাকে।’

টলচেনভ আরও বলেন, ইন্দোনেশিয়াও রুশ বন্দরগুলোতে বন্ধুত্বপূর্ণ পরিদর্শন করে।

তিনি বলেন, ‘নভেম্বরের এই সফরের রাশিয়া ও ইন্দোনেশিয়ার প্রথমবারের মতো বড় আকারের নৌ মহড়া করবে।’ ভবিষ্যতে এ ধরনের মহড়া প্রতি দুই বছরে একবার করে নিয়মিত অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি।

রুশ এই কূটনীতিক বলেছিলেন, এমনটি হলে ‘খুব সম্ভবত একদিন আমরা শুধু ইন্দোনেশিয়ার কাছাকাছি জলসীমায় নয় বরং বলা যাক, বিশ্ব মহাসাগরের ক্ষেত্রে রাশিয়ার দূরপ্রাচ্যের কাছাকাছি এই ধরনের মহড়া চালাতে পারতাম। এখানে অনেকগুলো বিভিন্ন রকমের সম্ভাবনা রয়েছে।’

এ সময় টলচেনভ জোর দিয়ে বলেন, রাশিয়া অনেক দেশের সঙ্গেই এ ধরনের যৌথ মহড়া পরিচালনা করে থাকে এবং সেগুলো অবশ্যই তারা তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালনা করে না।

/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ