জলবায়ু তহবিল নিয়ে দরিদ্র দেশগুলোর ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:০৮

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে রবিবার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেন দেশগুলোর নেতারা। তবে এ নিয়ে ক্ষোভ রয়ে গেছে দরিদ্র দেশগুলোর মধ্যে। যে পরিমাণ তহবিলে আশা তারা করেছিল তেমন কিছুই হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

এবারের জলবায়ু সম্মেলনে এ তহবিল নিয়ে অনেক কাঠখড় পুড়তে হয়েছে। তহবিল গঠনে একমত হতে না পারায় দেশগুলোর মধ্যে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা সময় দেওয়া হয়। এই অতিরিক্ত সময়ে আলোচনার মাধ্যমে অবশেষে প্রস্তাবিত চুক্তিটিতে কিছু পরিবর্তন এনে সেটির চূড়ান্ত অনুমোদন দিতে রাজি হন দেশগুলোর নেতারা।

জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টেইল বলেছেন, ‘কঠিন হলেও অবশেষে আমরা চুক্তিটি করতে পেরেছি।’

তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে গত বছর যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনে কোনও চুক্তি করা সম্ভব হয়নি।

রবিবার তহবিলের জন্য ৩০০ বিলিয়ন ডলার অর্থ প্রদানের ঘোষণা দেয় ধনী দেশগুলো। এই সিদ্ধান্তকে করতালির মাধ্যমে অনেকে স্বাগত জানালেও হতাশা প্রকাশ করেছেন জলবায়ু কর্মীরা। 

এবারের সম্মেলনে নতুন যে তহবিলের প্রতিশ্রুতি এসেছে সরকারি মঞ্জুরি ও ব্যাংক-ব্যবসার মতো বেসরকারি খাত থেকে এর অর্থ আসবে।

দীর্ঘ আলোচনার পর জলবায়ু তহবিল নিয়ে ধনী দেশগুলো একমত হলেও, এর প্রতিবাদও করেছে কয়েকটি দেশ।

এদিকে, ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যে দরকার এ বিষয়েও একমত হয়েছে দেশগুলো।

/এএকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?