চীন-জাপানের ১০টি বিনিময় চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০৪

বেইজিংয়ে চীন-জাপানের জনগণ ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া উপস্থিত ছিলেন। বুধবারের বৈঠকে দুই দেশের মধ্যে জনগণ ও সাংস্কৃতিক বিনিময়ের উন্নয়নে ১০টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে যুব বিনিময় এবং শিক্ষা সফর বাড়ানো, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন। এ ছাড়া পর্যটন শিল্পের প্রসার ঘটাতে সহজতর ব্যবস্থা গ্রহণ এবং শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।

খেলাধুলা, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম, এবং গবেষণা ক্ষেত্রেও উভয় দেশ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। নারীদের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং ২০২৫ সালে জাপানের ওসাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব মেলাকে বন্ধুত্বের মঞ্চ হিসেবে প্রতিষ্ঠার বিষয়েও চুক্তি হয়।

ওয়াং ই বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চীন-জাপান সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি আরও দৃঢ় করতে হবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া জানান, উভয় দেশের মধ্যে জনগণ ও সাংস্কৃতিক বিনিময় প্রকল্পগুলোর মানোন্নয়নে তারা যৌথভাবে কাজ করবেন।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের