যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নিলো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

নতুন বছর শুরুর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠক করেছেন দেশটির নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের ওই বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে সবচেয়ে কঠিন কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে ঠিক কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি ‘পারমাণবিক সামরিক জোটে’ প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া হয়ে উঠেছে একটি ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটি’।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘এই বাস্তবতা এটি স্পষ্টভাবে দেখাচ্ছে আমাদের ঠিক কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং আমাদের কী ও কীভাবে করা উচিত।’

২৩-২৭ ডিসেম্বরের ওই বৈঠকে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে হওয়া বন্যার মোকাবিলা নিয়েও পর্যালোচনা করা হয়েছে।

এছাড়া, বৈঠকে “বন্ধুভাবাপন্ন” দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

এ সময় কিম দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানান।

উত্তর কোরিয়ার এই ধরনের সভাগুলো প্রায়ই কয়েক দিন স্থায়ী হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এসব বৈঠকে দেশের মূল নীতি ঘোষণা করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী