গুয়াহাটিতে পর্নোগ্রাফি শুট করতে গিয়ে বাংলাদেশি তরুণী গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে প্রবেশ করে হোটেলে পর্নোগ্রাফি শুট করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এই তিন জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণী মীন আখতার এবং স্থানীয় দুই যুবক শফিকুল ও জাহাঙ্গীর রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। শফিকুল ও জাহাঙ্গীর আসামের বাসিন্দা। তবে মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হোটেলে অশ্লীল ভিডিও তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং ধৃতদের হেফাজতে রেখেছে।

মীনের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা বা পাসপোর্ট নেই। পুলিশের ধারণা, তিনি অবৈধ কাগজপত্র দেখিয়ে আসামে প্রবেশ করেন। এরপর শফিকুল ও জাহাঙ্গীরের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে পর্নোগ্রাফির শুটিং শুরু করেন।

পুলিশ জানিয়েছে, মীন কীভাবে ও কেন ভারতে এসেছেন তা এখনও স্পষ্ট নয়। আটককৃতদের জেরা করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে কোনও সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী