বাংলাদেশে পাচারের আগেই পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
১৯ মার্চ ২০২৫, ২২:৪৫আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২২:৪৫

আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো ১ হাজার ৯৫৪টি নিষিদ্ধ মাদক ইনজেকশন ও ১০০ বোতল কফ সিরাপ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে  পতিরামের খাপুর কৃষ্ণনগর মোড় এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানেই এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ, যার নাম কুরবান মণ্ডল। তার বাড়ি বটুন গ্রাম পঞ্চায়েতের কৈতারা এলাকায়। গোপনে বাংলাদেশে নিষিদ্ধ মাদক পাচারের ছক কষছিল সে, কিন্তু পুলিশের তৎপরতায় ব্যর্থ হয় সেই পরিকল্পনা।

বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের পেছনে আর কারা রয়েছে, কীভাবে এই নিষিদ্ধ মাদক বাংলাদেশে পাচার করা হচ্ছিলো—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শিগগিই আরও বড়সড় ফাঁস হতে পারে মাদক পাচারের নেটওয়ার্ক, মনে করছে তদন্তকারী কর্মকর্তারা।

এত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

 

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি