আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত এলাকায় ৫.৯  মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। দ্বিতীয় সপ্তাহে টানা দ্বিতীয়বারের মতো এই সীমান্তে ভূমিকম্প হলো। এতে কেঁপে উঠেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন অংশ-পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরসহ বেশ কয়েকটি অঞ্চল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী,  ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।

তবে জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং গভীরতা ছিল ৯২ কিলোমিটার। এদিকে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এটি ছিল ৫.৭ মাত্রার এবং গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলে লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়, তবে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া লাহোর, গুজরাট ও ফয়সালাবাদসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

এক সপ্তাহ আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও কোনও প্রাণহানি হয়নি। ওই ভূমিকম্পের এক ঘণ্টা আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আরও দুটি ভূমিকম্প হয়। এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪.৩ ও ৩.৮।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে পাকিস্তানে প্রায় ২০টি নিম্ন-মাত্রার ভূমিকম্প হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে একটির বেশি।

তিনি জানান, পাকিস্তান তিনটি প্রধান টেকটনিক প্লেট-আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়-এর সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের