পাকিস্তানে ভারতের হামলা কি নজিরবিহীন?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৭:৫৯আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:৫০

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের বিমান হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও এটি কোনও নতুন ঘটনা নয়। অতীতেও ভারতের পক্ষ থেকে একাধিকবার সামরিক প্রতিক্রিয়া দেখা গেছে।

২০১৬ সালে কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে ১৯ ভারতীয় সেনার প্রাণহানির পর ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল। এরপর ২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানের বালাকোট এলাকায় বিমান হামলা চালায় ভারত।

এর আগেও, ২০০১ সালে দিল্লিতে ভারতের সংসদে বন্দুকধারীদের হামলার জবাবে ‘অপারেশন পরাক্রম’ চালু করে দেশটি। ওই সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ১০ মাসব্যাপী সামরিক উত্তেজনা বিরাজ করেছিল।

তবে বিশ্লেষকরা বলছেন, এবারকার অভিযান ১৯৭১ সালের যুদ্ধের পর সবচেয়ে বিস্তৃত এবং তা এমন এক সময়ে সংঘটিত হয়েছে, যখন উভয় দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে— যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভারত যদিও বলছে, তারা কেবল ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, তবে পাকিস্তান পাল্টা দাবি করেছে, এসব হামলায় বেসামরিক নাগরিক ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ তার পূর্ববর্তী সংযমপূর্ণ প্রতিরক্ষা নীতির স্পষ্ট বিচ্যুতি। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে এক নতুন মোড়—যেখানে সীমান্ত নয়, সন্ত্রাসের উৎপত্তিস্থলই মূল লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক