হংকংয়ের অগ্নিকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৩২

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সরকার সম্প্রতি ঘটে যাওয়া আবাসিক অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবে, যা একজন বিচারকের নেতৃত্বে কাজ করবে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান হংকং সরকারের প্রধান নির্বাহী জন লি।

অগ্নিকাণ্ডে ১৫১ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশ এখনও প্রায় ৩০টি নিখোঁজ মামলা অনুসন্ধান করছে। 

জন লি জানান, আগে গঠিত তিনটি টাস্ক ফোর্স অবিরাম কাজ করছে, যাতে দায়িত্বশীল সবাইকে বিচারের আওতায় আনা যায়।

প্রধান নির্বাহী আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোনও ধরনের কমতি রাখছে না। এর মধ্যে রয়েছে অস্থায়ী শেল্টার চালু করা, এবং প্রায় ২ হাজার ৫০০ জনকে পর্যায়ক্রমে ট্রানজিশনাল হাউজিং ও হোটেলে রাখা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডটি অনেক স্তরে দুর্বলতা প্রকাশ করেছে, তাই সিস্টেমিক সংস্কার অপরিহার্য। স্বাধীন কমিশন এই ঘটনা তদন্ত করবে এবং সরকারের সহায়তায় প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত