শোক ও ক্ষোভের মধ্যেই হংকংয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫

নতুন আইনপ্রণেতা বাছাই করতে হংকংয়ে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো আইন পরিষদের (লেজিসলেটিভ কাউন্সিল) নির্বাচন। দেশটিতে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গভীর শোক ও জনরোষের মধ্যেই অনুষ্ঠিত হলো ভোটগ্রহণ। এই নির্বাচনকে জনমতের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইন পরিষদের সদস্য বাছাইয়ে বাসিন্দাদের উৎসাহিত করতে সরকার ব্যাপক প্রচার চালিয়েছে। সব প্রার্থীকে চীনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে বিশেষভাবে যাচাই করা হয়েছে।

শহরের নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৩১.৯ শতাংশ। ২০২১ সালের নির্বাচনে ব্যাপক উদাসীনতার মধ্যে ৩০ শতাংশ ভোট পড়েছিল, যা ছিল অঞ্চলের ইতিহাসে সর্বনিম্ন।

এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন গত মাসে হংকংয়ের তাই পো জেলায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে প্রায় ১৬০ জন নিহত হয়। সাত মিলিয়নের বেশি জনসংখ্যার এই শহরে নিবন্ধিত ৪.১ মিলিয়ন ভোটারের মধ্যে প্রায় ১.৩ মিলিয়ন ভোট দেয়।

২০১৯ সালের সরকারবিরোধী আন্দোলনের পর চীন হংকংয়ের নির্বাচনি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে, যাতে শুধু ‘দেশপ্রেমিক’ ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারে। বেইজিং বলছে, এসব পরিবর্তন স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয়, যদিও সমালোচকদের মতে এতে গণতন্ত্র দুর্বল হয়েছে।

নির্বাচনের আগে তাই পো অগ্নিকাণ্ডের বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা বিতরণ, সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ভবন নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কারণ অনেক হংকংবাসী অগ্নিকাণ্ডকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছিলেন।

পার্লামেন্টের (লেগকোর) ৯০টি আসনের জন্য মোট ১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০টি আসন সরাসরি নির্বাচিত হয়, প্রায় অর্ধেক নির্বাচন কমিটি দ্বারা এবং বাকিগুলো ব্যবসা-বাণিজ্যের মতো স্বার্থগোষ্ঠী দ্বারা বাছাই করা হয়।

এ বছর শহরজুড়ে পোস্টার টানিয়ে ভোট দেওয়ার আহ্বান, ফ্রি উপহার, কেনাকাটায় ছাড়সহ নানা সুবিধা ঘোষণা করে সরকার। ভোটারদের ধন্যবাদ কার্ড প্রদান করা হয়, যা দোকান-রেস্টুরেন্ট ও বিভিন্ন সেবায় ব্যবহার করা যায়। এছাড়া ভোটের দিনে সুইমিং পুল ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশ, বিভিন্ন এলাকায় কার্নিভাল এবং টিভিতে গালা ও বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজন করা হয়। নির্বাচনের জন্য কার্টুন মাসকট ও একটি থিম সংও তৈরি করা হয়েছে।

গত মাসে হংকংয়ের চিফ সেক্রেটারি জানান, এসব উদ্যোগ উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে নেওয়া হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে নজর ছিল ২৬ নভেম্বরের তাই পো অগ্নিকাণ্ডে। ওই দুর্ঘটনার পর অনেকেই জানতে চাইছেন—এটি প্রতিরোধ করা যেত কি না এবং হংকংয়ের পুরোনো উচ্চ ভবনগুলোর নিরাপত্তা মান যথেষ্ট কিনা।

আগুনের কারণ তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং অবহেলাজনিত হত্যার সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরজুড়ে ভবন সংস্কারে ব্যবহৃত স্ক্যাফোল্ডিং মেশ অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, ওয়াং ফুক কোর্টে ব্যবহৃত মেশটি অগ্নিরোধী মান পূরণ করেনি এবং ভবনের বাইরের অন্যান্য দাহ্য উপাদানের সঙ্গে মিলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে মতবিরোধ ঠেকাতে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। স্বাধীন তদন্তের দাবিতে পিটিশন করছিল এমন একটি দলের সদস্যকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে এবং পিটিশনটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আরও দুজনকে—যাদের মধ্যে একজন সাবেক জেলা কাউন্সিলর—পুলিশ ধরে নিয়ে গেছে।

অগ্নিকাণ্ডের পরপরই লেগকো নির্বাচনের রাজনৈতিক প্রচার স্থগিত করা হয়। যদিও কয়েক দিন পর সরকার আয়োজিত বিতর্ক ফোরামগুলো পুনরায় শুরু হয়।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জোর দিয়ে বলেন যে লেগকো নির্বাচন পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। কারণ শোককে শক্তিতে রূপান্তরিত করতে হলে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, নতুন আইনপ্রণেতারা দ্রুত পুনর্গঠন ও সংস্কারকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

/এস/
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?