এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৮:৩৪আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:৩৪

ভারতের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এইচআইভি সংক্রমণের দিক দিয়ে উপরের সারিতে রয়েছে কর্নাটক। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের সংকলক ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে বর্তমানে আনুমানিক ২ লাখ ৬০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তবে তাদের মধ্যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির আওতায় এসেছেন প্রায় ২ লাখ ৫ হাজার মানুষ। অর্থাৎ, বড় একটি অংশ এখনও চিকিৎসার আওতার বাইরে রয়ে গেছে।

এই ব্যবধান দূর করতে এবং সামাজিক লজ্জা ও ভয় কাটিয়ে পরীক্ষার হার বাড়াতে শিক্ষার্থী ও তরুণদের ওপর বিশেষ নজর দিচ্ছে রাজ্যটি। কর্নাটকের মোবিলাইজেশন ফর এইডস সুরক্ষা প্রচারণার আওতায় শিক্ষার্থীরা কিউআর কোড স্ক্যান করে গোপনে নিজেদের এইচআইভির ঝুঁকি পরীক্ষা করতে পারছেন। তরুণদের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনও লক্ষণ ছাড়াই বছরের পর বছর মানুষ এই ভাইরাস বহন করতে পারেন।

গুরুগ্রামের ফোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. নেহা রাস্তোগি জানান, অনিরাপদ শারীরিক সম্পর্ক, সংক্রমিত রক্তগ্রহণ, ব্যবহৃত সুই বা সিরিঞ্জ শেয়ার করা এবং গর্ভাবস্থা বা মাতৃদুগ্ধের মাধ্যমে মা থেকে সন্তানে এই ভাইরাস ছড়ায়। তবে মেলামেশা, হাত মেলানো, বা একই খাবার খেলে এটি ছড়ায় না।

ড. রাস্তোগি আরও বলেন, আসামে এইচআইভি কেস বৃদ্ধি একটি জনস্বাস্থ্য উদ্বেগ যা সচেতনতা, প্রাথমিক পরীক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। আসামের কথা বলা হলেও এই বার্তা পুরো ভারতের জন্যই প্রযোজ্য।

বিশ্বজুড়ে এইচআইভি মোকাবিলায় ‘৯৫-৯৫-৯৫’ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উদ্দেশ্য হলো, ৯৫ শতাংশ আক্রান্ত যেন নিজের অবস্থা জানেন, তাদের ৯৫ শতাংশ যেন চিকিৎসা পান এবং চিকিৎসাধীনদের ৯৫ শতাংশ যেন ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন।

জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস-এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা দেশগুলোকে ২৫ বছরের অর্জনকে কাজে লাগিয়ে ২০৩০ সালের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বশেষ খবর
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে করছাড় ১ শতাংশ
সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে করছাড় ১ শতাংশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার