ইমরান খানকে মেরে ফেলার চেষ্টা চলছে, দাবি দুই ছেলের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১০:১৭ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:১৭

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলেই ‘সরাসরি মেরে ফেলার চেষ্টা’ করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম খান। লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এ দাবি করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর আপত্তি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার প্রথম সেশনের পর সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো একটি চিঠিতে ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে কারাগারে মানবিক আচরণ করার জোর দাবি জানানো হয়েছে। আথারটনসহ বিশ্বের বেশ কয়েকজন সাবেক ক্রিকেট অধিনায়ক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

সাক্ষাৎকারে ইমরান-পুত্র কাসিম খান বলেন, তারা আর কোনও কৌশলও খাটাচ্ছে না। যা করছে তা স্পষ্ট, তাকে ভেতরে সরাসরি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। যত দিন সম্ভব আটকে রেখে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়াই লক্ষ্য। তিনি রাজনৈতিক বন্দিদের প্রসঙ্গ টেনে বলেছেন, অনেকেই জেলে মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে। বর্তমানে তাকে দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় একটা ছোট সেলে সম্পূর্ণ একা ও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যা আগের যেকোনও সময়ের চেয়ে ভয়াবহ।

আথারটনের সঙ্গে সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে

বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাসিম আরও জানান, চোখে ব্যান্ডেজ থাকা অবস্থায় ইমরানকে বেশ মানসিক চাপে দেখা গেছে, যা তার স্বাভাবিক শান্ত বৈশিষ্ট্যের বিপরীত। ইমরানকে দেখার জন্য ভিসা আবেদন করা হলেও প্রযুক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ ভিসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

ইমরানের আরেক ছেলে সুলাইমান বলেন, আমাদের আশঙ্কাই সত্যি হয়েছে। বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তাকে সরকারের অধীনে একটি স্বাস্থ্যকেন্দ্রে কয়েক ঘণ্টার জন্য নিয়ে গিয়ে আবার জেলে ফেরত পাঠানো হয়েছে। সেখানকার সরকারি ডাক্তাররা এক ঘণ্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলে দেন ‘তিনি ঠিক আছেন’। অথচ স্বাধীন শাফা হাসপাতালে তার চিকিৎসকদের সঙ্গে আমাদের ফুফু (যিনি নিজেও একজন চিকিৎসক) অপেক্ষা করছিলেন, কিন্তু তাকে সেখানে না নিয়ে সোজা কারাগারে ফেরত পাঠানো হয়।

এই সাক্ষাৎকারটি সম্প্রচারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। এমনকি এই বিতর্কের জেরে ম্যাচের প্রথম দিনের মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়, যা পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-র মধ্যস্থতায় সমাধান হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো