পারমাণবিক শক্তির মজুতে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪

পারমাণবিক অস্ত্র কর্মসূচির সমালোচনা করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রস্তাবের পর নিজেদের পারমাণবিক শক্তির মর্যাদা অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শনিবার (১৯ সেপ্টেম্বর) আইএইএর বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তোলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, সংস্থাটির পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি ও দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ।

কিম ইয়ো জংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রকাশ্য পারমাণবিক বিস্তার এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন আনার পরিকল্পনার বিষয়ে আইএইএ নীরব থেকেছে। অথচ উত্তর কোরিয়ার আত্মরক্ষামূলক ও বৈধ পারমাণবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে। আলাদা এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও আইএইএর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার কারণে দেশটির পারমাণবিক শক্তির মর্যাদা অপরিবর্তনীয়।

এদিকে কেসিএনএ জানিয়েছে, কিম জং উন চলতি সপ্তাহে তিন দিন ধরে দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা সক্ষমতার সব উপাদান আধুনিকায়নের ফলে দেশটির সামরিক বাহিনীর কাঠামো ও সক্ষমতায় বড় পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর রুশ সহায়তায় পিয়ংইয়ং তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে। ইউক্রেন যুদ্ধে মোতায়েন উত্তর কোরীয় সেনাদের যুদ্ধের অভিজ্ঞতাও এতে ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে যে বার্তা পাঠালো খুনি দম্পতি
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ  
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
ঘুমন্ত স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কোপানোর অভিযোগ, যুবক আটক
ঘুমন্ত স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কোপানোর অভিযোগ, যুবক আটক
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে যে বার্তা পাঠালো খুনি দম্পতি
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে যে বার্তা পাঠালো খুনি দম্পতি
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
গোপন বৈঠক: জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেফতার ১২ জন ৩ দিনের রিমান্ডে
গোপন বৈঠক: জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেফতার ১২ জন ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার