ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগ এ রায় দেয়। বিচার বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তির নাম হোসেইন পেদারান। ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে দেশটির সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রাখে।

প্রতিবেদনে পেদারানের কথিত স্বীকারোক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রথমে তিনি সিআইএর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার প্রস্তাব দেন। সাড়া না পেয়ে পরে মোসাদের সঙ্গে যোগাযোগ করলে কয়েক দিন পর বেন নামে এক কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন।

পেদারান সামরিক স্থাপনা ও সেখানে কর্মরত ব্যক্তিদের বিষয়ে সুরক্ষিত তথ্য পাঠাতেন বলে দাবি করা হয়। এসব তথ্যের মধ্যে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও তাদের স্ত্রীদের ফোন নম্বরও ছিল। তিনি অন্যদের নামে নিবন্ধিত একাধিক সিম ব্যবহার করতেন এবং গোপনে ছবি তোলার সক্ষমতাসম্পন্ন একটি রিমোট কন্ট্রোল ডিভাইসও পেয়েছিলেন বলে জানানো হয়েছে।

বিচার বিভাগের দাবি, যুদ্ধ শুরুর আগে মোসাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন পেদারান। যুদ্ধ শুরুর পর টেলিগ্রামের মাধ্যমে আবার যোগাযোগের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত বলেছে, তার দেওয়া তথ্যের কারণে কয়েকটি হামলায় সামরিক সদস্য নিহত ও আহত হন।

/এসএইচএম/
সম্পর্কিত
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৮-১০ ট্রিলিয়ন ডলার, দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মুছে ফেললো মালয়েশিয়া, কারণ অজ্ঞাত
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’
অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি