মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৬

মালয়েশিয়ায় ২০২৩ সাল থেকে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় ধরা পড়া বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড হওয়া এমন ঘটনার মধ্যে ৬ হাজার ৮৯৮টিই বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে।

বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে লিখিত এক জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পার্লামেন্ট সদস্য ড. উই কা সিওং ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাসে (সোশ্যাল ভিজিট পাস) কাজ করার দায়ে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও খাতভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন। তবে মন্ত্রণালয় খাতভিত্তিক কোনও বিবরণ দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরই রয়েছেন থাইল্যান্ডের নাগরিক (৪ হাজার ৮৫৬টি), ইন্দোনেশীয় (২ হাজার ১৫৪টি), চীনা (১ হাজার ২০৭টি), ভিয়েতনামি (১ হাজার ৪৬টি) ও পাকিস্তানি নাগরিক (৮২৩টি)। এ ছাড়া মিয়ানমারের ৫৩১ জন, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ ও ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের বিরুদ্ধে এমন অভিযোগ নথিভুক্ত হয়েছে।

সাইফুদ্দিন জানান, সামাজিক ভ্রমণ পাস বা ভিসা অব্যাহতি কোনও বিদেশিকে মালয়েশিয়ায় কাজ বা ব্যবসা করার অধিকার দেয় না। তিনি বলেন, কোনও বিদেশি নাগরিক ইস্যু করা পাসের শর্তের পরিপন্থি কোনও কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া কাজ বা বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ব্যবসার জন্য অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও জানান তিনি।

ভিসা ছাড়া বা ভ্রমণ পাসে এসে বিদেশিদের অবৈধ ব্যবসার বিষয়ে বণিক সমিতিগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালানো হয়েছে। এতে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩০৬ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার এবং ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ‘অপস সেলেরা’, ‘অপস বেলাঞ্জা’ ও ‘অপস জাজা’ নামের বিশেষ অভিযানে আরও ৩ হাজার ১৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সাইফুদ্দিন বলেন, অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকার জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে।

মালয়েশীয়দের ব্যবসার সুযোগ সুরক্ষিত রাখতে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই অভিযান প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: দ্য স্টার

/এএ/
সম্পর্কিত
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের
সর্বশেষ খবর
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
গোপালগঞ্জসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড