কুয়েতে হামলায় দুই ইতালীয় নিহত, ইরান বলছে ‘যুদ্ধ বাধানোর ছক’

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

কুয়েতের একটি স্থাপনায় হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত ও ইতালি। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘটনাটিকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেছেন এবং হামলার কারণ উদঘাটনে তেহরান কুয়েত ও ইতালির সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন। আরাঘচি জানান, তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। কোনও বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি মন্তব্য করেন, ঘটনাটি ‘যুদ্ধ বাধানোর পূর্বপরিকল্পিত ছক’ বলে মনে হচ্ছে।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি বলেছিলেন, ইরানের পক্ষ থেকে ‘কোনও সামরিক বা আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি’।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই ব্যক্তি জার্মান অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইনমেটালের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। আহতদের মধ্যে ওই দুই ইতালীয় ছাড়াও একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

ইতালীয় সংবাদমাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি এবং ওই অঞ্চলে ইরানের মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলো এ ধরনের হামলা চালিয়ে থাকে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ওই দুই ব্যক্তি কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

/এএস/ 
সম্পর্কিত
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড