চীনে আর্থিক অনিয়মে জড়িত সন্দেহে গ্রেফতার ২৩০

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ২৩:০৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২৩:০৬

চীনে আর্থিক অনিয়মে জড়িত সন্দেহে গ্রেফতার ২৩০ চীনে বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান শানজিনহুইয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিষ্ঠানটির সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করায় বেইজিংয়ে ব্যতিক্রমী বিক্ষোভের এক সপ্তাহ পর এদের গ্রেফতার করা হলো।

রবিবার গুয়াংডং জননিরাপত্তা ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে, প্রতিষ্ঠানটির ২৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী  সন্দেহে ৫৫ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় প্রতিষ্ঠাতা ঝাং তিয়ানমিং ও কয়েকজন কর্মীকে।

সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ রাজধানী বেইজিংয়ে এই গ্রেফতার ও তদন্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় ৬৭ বিক্ষোভকারীকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে বিপুল সংখ্যক লোক স্লোগান দিচ্ছে। এ সময় তারা লাল রঙের ব্যানার হাতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানায়।

বেইজিংয়ের এ ধরনের বিক্ষোভ হয় না বললেই চলে। নগরীটিতে এ ধরনের বিক্ষোভ স্পর্শকাতর হওয়ায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি খুব একটা ছাড় দেয় না। সূত্র: দ্য স্টার।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম