বাংলাদেশ হয়ে কুনমিং-কলকাতা বুলেট ট্রেন চালুর কথা ভাবছে চীন

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিং থেকে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালুর কথা বিবেচনা করছে চীন। এই বুলেট ট্রেনটি মিয়ানমার ও বাংলাদেশ হয়ে কলকাতা পৌঁছাবে।  বুধবার কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানউ এক অনুষ্ঠানে একথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

চীনের একটি বুলেট ট্রেনের ফাইল ছবি

মা ঝানউ জানান, চীন ও ভারত যৌথভাবে উদ্যোগী হলে শহর দুটির মধ্যে বুলেট ট্রেন সেবা চালু করা সম্ভব হবে। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কুনমিং থেকে কলকাতার মধ্যে যাতায়াত করা যাবে।

চীনা কনসাল জেনারেল আরও বলেন,  এই প্রকল্প থেকে বাংলাদেশ ও মিয়ানমারও উপকৃত হবে।  তিনি বলেন, কুনমিং থেকে কলকাতা পর্যন্ত ২ হাজার ৮০০ কিলোমিটার রেললাইনের পাশ দিয়ে বিভিন্ন শিল্প গড়ে তুলতে পারব আমরা। এই রুটের সঙ্গে যুক্ত সবগুলো দেশই এর সুফল পাবে।

২০১৫ সালে কুনমিংয়ে গ্রেটার মেকং উপ-অঞ্চল বিষয়ে যে সম্মেলন হয়েছিল সেখানেও এই রেল লাইনের প্রসঙ্গ উঠেছিল বলে জানান চীনা কূটনীতিক।

কুনমিং থেকে কলকাতা পর্যন্ত সিল্ক রুট পুনরায় চালু করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে কনসাল জেনারেল জানান, নতুন এই রেল রুট প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।

এনডিটিভি বাংলাদেশের ওপর দিয়ে ট্রেনটির রুটের কথা বলা হলেও আরেক ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এই বিষয়ে কনসাল জেনারেল বিস্তারিত কিছু জানাননি। হিন্দুস্তান টাইমস লিখেছে, চীনা কূটনৈতিক এই রুটের বিস্তারিত জানাননি। এমনকি এটা প্রস্তাবিত বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোর প্রকল্পের ভিত্তিতে হবে কিনা তাও উল্লেখ করেননি। প্রস্তাবিত বিসিআইএম করিডোরটি চীন থেকে মিয়ানমারের মান্দালায় হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকার ওপর দিয়ে কলকাতা পৌঁছার কথা।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম