লাদাখে সংঘর্ষের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৮:৩০আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:৩৯

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ও ভারতীয় সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের আগেই সেখানে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাতীয় প্রতিরক্ষা সংবাদ ও সেন্ট্রাল চায়না টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, সংঘাতে আগেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) পাহাড়ি অঞ্চলে পর্বতারোহী ও মার্শাল আর্টস ক্লাবের কয়েকজন সদস্য গিয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

লাদাখে সংঘর্ষের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন
বেশ কিছুদিন ধরে টানা উত্তেজনার পর ১৫ জুন লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে। সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি উভয়পক্ষ। লাঠিসোটা, ব্যাটন ও পাথর দিয়ে এই রক্তক্ষয়ী জড়ায় দুই দেশের সেনারা। চীন ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুসারে, ওই এলাকায় কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। ভারতের আরও অভিযোগ, চীন পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সংঘাতের আগে সেখানে মার্শাল আর্ট যোদ্ধা ও পবর্তারোহী পাঠানোর খবর চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে নয়া দিল্লির দাবিই প্রমাণিত হলো।
চীনের জাতীয় প্রতিরক্ষা সংবাদের প্রতিবেদন অনুসারে, পাঁচটি সামরিক দলের সঙ্গে ১৫ জুন লাসায় গিয়েছিল মাউন্ট এভারেস্ট অলিম্পিক টর্চ রিলের এক সদস্য এবং মিক্সড মার্শাল আর্ট যোদ্ধারা। সিসিটিভি ফুটেজে দেখিয়েছে ১০০ নতুন সেনা তিব্বতের রাজধানীতে লাইনআপ করছে।
তিব্বতের কমান্ডার ওয়াং হাইজিয়াং বলেন, “বাহিনীর সংগঠন মজবুত করতে এবং র‍্যাপিড অ্যাকশন সাপোর্ট ক্ষমতা বাড়াতে এনবো ফাইট ক্লাবকে নিয়োগ করা হয়েছিল।”
তবে গালওয়ান সংঘাতে এই পর্বতারোহী ও মার্শাল আর্ট যোদ্ধারা সরাসরি সম্পর্কিত কিনা তা স্পষ্ট করে জানা যায়নি চীনা সংবাদমাধ্যমের খবরে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিব্বত মালভূমিতে অবস্থানরত সেনাদের মার্শাল আর্ট শেখাতে ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। এই সিদ্ধান্তের কারণ নিয়ে বেইজিং-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে চীনা সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহতের ঘটনার পর বেইজিং-এর তরফে এমন সিদ্ধান্ত এলো।
সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চীনের সংবাদমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি যে, তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে কিনা।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান