চীনে ৫ লাখ মানুষ লকডাউন

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৯:১৭আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:১৮

রাজধানী বেইজিং থেকে ১৫০ কিলোমিটার দূরের একটি এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে কঠোর লকডাউনের আওতায় নিয়ে এসেছে চীন। রবিবার করোনাভাইরাসে একটি নতুন ক্লাস্টার চিহ্নিত হওয়ার পর এই পদক্ষেপ নেয়। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি গুরুতর ও জটিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

চীনে ৫ লাখ মানুষ লকডাউন

চীনে প্রথম দফার সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণের আসার পর সম্প্রতি বেইজিং ও প্রতিবেশী হুবেই প্রদেশে শতাধিক নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
রবিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাজধানী বেইজিং থেকে ১৫০ কিলোমিটার দূরের আনজিন কাউন্টি পুরোপুরি বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে। এর আগে এমন কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল মহামারির শুরুতে উহান শহরে।
মহামারি মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক পরিবারের মাত্র একজন সদস্য দৈনন্দিন প্রয়োজনীয় ওষুধ ও খাবার কিনতে দিনে একবার বাসার বাইরে বের হতে পারবেন।
গত ২৪ ঘণ্টা বেইজিংয়ে নতুন ১৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। মধ্য জুনের পর থেকে বেইজিংয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে এবং পরীক্ষা করা হয়েছে দশলাখের বেশি মানুষের।
বেইজিংরে একটি পাইকারি খাবারের বাজানে নতুন এই সংক্রমণ প্রথম শনাক্ত করা হয়। রাজধানী খাদ্য দ্রব্যের অধিকাংশই এই বাজার থেকে সংগ্রহ করা হয়। এতে করে খাবারের সরবরাহ প্রক্রিয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত বাজারটির গরু ও খাসির মাংস বিক্রয় কেন্দ্রের। এখানকার কর্মীদের প্রায় একমাসের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম