করোনা ভ্যাকসিন: ক্লিনিক্যাল ট্রায়ালে আশার আলো দেখছে চীনা কোম্পানি

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ২২:০৫আপডেট : ২৮ জুন ২০২০, ২২:৪২

করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেটের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপে তা নিরাপদ ও কার্যকর হয়েছে বলে দাবি করেছে একটি চীনা কোম্পানি। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) রবিবার জানিয়েছে, তাদের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফল এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনা ভ্যাকসিন: ক্লিনিক্যাল ট্রায়ালে আশার আলো দেখছে চীনা কোম্পানি
সিএনবিজি’র বেইজিংভিত্তিক শাখা জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপে ১ হাজার ১২০ জনের দেহে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। তবে এই পরীক্ষার বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি।
দেশে ও বিদেশে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের আটটি ক্যান্ডিডেট মানবদেহে পরীক্ষার অনুমোদন পেয়েছে কয়েকটি চীনা কোম্পানি। এর ফলে করোনাভাইরাস মোকাবিলায় টিকা উদ্ভাবনের দৌঁড়ে সামনের সারিতে রয়েছে দেশটি।
সিএনবিজি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের সঙ্গে যুক্ত। এর আগে কোম্পানিটি জানিয়েছিল তারা আরেকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে পরীক্ষা করছেন। যা তাদের উহানভিত্তিক শাখার এই ক্যান্ডিডেটের ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
ভ্যাকসিন উদ্ভাবনের তৃতীয় ধাপে কয়েক হাজার মানুষের দেহে পরীক্ষা চালানো হয়েছে। যাতে করে এটি মানুষের দেহে যে নিরাপদ তা নিশ্চিত হওয়া যায়।
এর আগে মঙ্গলবার সিএনবিজি জানিয়েছে, তাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটের তৃতীয় ধাপ সংযুক্ত আরব আমিরাতে চালানো হবে। তবে কতজন মানুষের দেহে পরীক্ষা চালানো হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি