দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে যান নামালো চীন

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ২২:২৮আপডেট : ১৫ মে ২০২১, ২২:২৮
image

বেশ কয়েক মাস মঙ্গল গ্রহের কক্ষপথে ঘোরার পর লাল গ্রহটির মাটিতে অবতরণ করেছে চীনের একটি মহাকাশযান। শুক্রবার চীনা যানটি মঙ্গলে নামতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে যান পাঠাতে সক্ষম হয়েছে চীন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলে নামা চীনা যানটির নামকরণ করা হয়েছে ঝুরং নামে। চীনা দেবতার নামানুসারে রাখা হয়েছে এটি। চীনের তিয়ানওয়েন-১ মিশনের অংশ হিসেবে যানটি ২০২০ সালের জুলাইতে উৎক্ষেপণ করা হয়েছে। মঙ্গলে এই যান সফলভাবে অবতরণের মাধ্যমে বড় একটি মাইলস্টোন অর্জন করলো চীনা মহাকাশ সংস্থা। বিগত কয়েক দশকের মধ্যে দ্রুত সফলতা অর্জনের পথে হাঁটছে সংস্থাটি।

তিয়ানওয়েন-১ মিশন সম্পর্কে খুব তথ্যই প্রকাশ করা হয়েছে। তবে ঝুরং নামের মহাকাশ যানটি মঙ্গলের মাটিতে তল্লাশি এবং জীবনের লক্ষণ খোঁজার লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে।

চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তিয়ানওয়েন-১ মহাকাশ যানটি উৎক্ষেপণের পর থেকেই স্বাভাবিকভাবে কার্যক্রম চালাচ্ছে আর এটি বিপুল পরিমাণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেছে।

যানটি মঙ্গলে অবতরণের পরই চীনা মহাকাশ সংস্থাকে অভিনন্দন জানান নাসার বৈজ্ঞানিক মিশন দফতরের সহযোগী প্রশাসক থমাস জুরবুচেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘লাল গ্রহটি নিয়ে মানুষের বোঝাপড়ায় এই অভিযানের অবদান দেখতে বিশ্বের বিজ্ঞান সম্প্রদায়ের সঙ্গে আমিও তাকিয়ে আছি।‘

/জেজে/
সম্পর্কিত
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত