‘হাজার বছরের সর্বোচ্চ’ বৃষ্টিপাতে চীনে ২৫ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ২২:০২আপডেট : ২১ জুলাই ২০২১, ২২:০২

চীনের হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে  অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের প্রাদেশিক রাজধানী ঝেংঝুতে একটি সাবওয়ে ট্রেনে পানি ঢুকে পড়ে মারা গেছেন মধ্যে ১২ জন যাত্রী। আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এমন বৃষ্টিপাত ‘হাজার বছরে একবার দেখা যায়’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রায় ১ লাখ মানুষকে ঝেংঝু থেকে সরানো হয়েছে। বন্যার পানিতে প্রদেশটির রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধগুলো সতর্কতার মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে। উদ্ধার অভিযানে কয়েক হাজার সেনা অংশগ্রহণ করছে।

একটি সাবওয়ে ট্রেনের টানেলে বন্যার পানি ঢুকে পড়লে ট্রেনে পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েন। এদের মধ্যে ১২ যাত্রীর মৃত্যু হয়েছে। বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গত সপ্তাহে শুরু হওয়া টানা বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

আগামী তিন দিন হেনান প্রদেশে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পিপল’স লিবারেশন আর্মির ৫ হাজার ৭০০ সেনাকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে।

শনি থেকে বুধবার ঝেংঝুতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪.৩ ইঞ্চি। যা অঞ্চলটির বার্ষিক বৃষ্টিপাতের সমপরিমাণ।

ঝেংঝু আবহাওয়া ব্যুরো জানায়, তিন দিনের এই পরিমাণ বৃষ্টিপাত শুধু হাজার বছরে একবার দেখা যায়।

বিজ্ঞানীরা বলছেণ, যুক্তরাষ্ট্র ও কানাডার তাপপ্রবাহের মতো পশ্চিম ইউরোপ ও চীনের বৃষ্টিপাত অবশ্যই বৈশ্বিক উষ্ণতার সঙ্গে সম্পর্কিত।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী